Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

মিয়ানমার থেকে আসা গুলিতে টেকনাফে কিশোরী নিহত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মিয়ানমার থেকে আসা গুলিতে টেকনাফে কিশোরী নিহত

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর গুলিতে বাংলাদেশের অভ্যন্তরে একজন কিশোরী নিহত হয়েছেন। রোববার (১০ জানুয়ারি) সকালে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

 

টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনী ত্রিমুখী সংঘর্ষ চলছে। সেখান থেকে আসা গুলিতেই বাংলাদেশী কিশোরী নিহতের ঘটনা ঘটে। এসময় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

 

স্থানীয় সূত্র জানায়, গোলাগুলি চলাকালে সীমান্তের কাছাকাছি এলাকায় ছিল কিশোরীটি। হঠাৎ একটি গুলি এসে তার গায়ে লাগলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

 

এর আগে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে নাফ নদীর হোয়াইক্যং অংশে মাছ ধরার সময় মো. আলমগীর (৩০) নামে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।