Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫৮ অবৈধ অভিবাসী আটক

admin • 17 Mar 2024, 07:20 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫৮ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫৮ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শনিবার (১৬ মার্চ) ভোরে অপি পিন্টু নামে এক অভিযান চালিয়ে পেরাক রাজ্যের ইমিগ্রেশন বিভাগ ওই অভিবাসীদের আটক করে।

 

পেরাক রাজ্যের ইমিগ্রেশন ডিরেক্টর, মেওর হিজবুল্লাহ মেওর আবদ মালিক এক বিবৃতিতে বলেন, পেরাক বার্চাম ফ্ল্যাটে অভিযানের সময় ৩৫৮ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়।

 

এতে ১৫৮ জনকে বৈধ ভিসা বা পারমিট ছাড়াই মালয়েশিয়ায় বসবাস এবং তাদের অনুমোদিত সময়সীমা অতিক্রম হওয়ায় তাদের আটক করা হয়।

 

আটকরা ইন্দোনেশিয়া, নেপাল, মায়ানমার, বাংলাদেশ, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভিয়েতনামের নাগরিক। আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।