Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে যুবকের আত্ম'হত্যা

admin • 27 Sep 2024, 08:35 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে যুবকের আত্ম'হত্যা

মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমানে ঘুমের ট্যাবলেট খেয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত যুবকের নাম জয় (২২) সে দৌলতপুরের সাতগাছা গ্রামের সামছুল আলমের ছেলে।

 

( ২৭ সেপ্টেম্বর ) শুক্রবার কুষ্টিয়ার দৌলতপুরে সাতগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়সূত্রে জানা যায়, মোবাইলে টাকা লাগবে বলে আজ সকালে মায়ের কাছে টাকা চায় জয়।টাকা না পেয়ে দুপুরে মাঠের মধ্যে গিয়ে ঘুমের ট্যাবলেট খেয়ে পরে থাকে।পরে স্থানীয়রা টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  বিস্তারিত আসছে...
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।