Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

মায়ের ইচ্ছে পূরণে হেলিকপ্টারে বউ আনলেন প্রবাসী ছেলে

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মায়ের ইচ্ছে পূরণে হেলিকপ্টারে বউ আনলেন প্রবাসী ছেলে

মায়ের ইচ্ছা ছিল ছেলে বিয়ে করতে যাবে হেলিকপ্টারে করে। মায়ের বলা সেই ইচ্ছে পূরণ করলেন গ্রিস প্রবাসী ছেলে মিশু। হেলিকপ্টারে করে হবিগঞ্জের মেয়ে তৃষ্ণা আক্তারকে বিয়ে করে মায়ের ইচ্ছে পূরণ করলেন তিনি।

 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়নের জয়রা এলাকায় এই দৃশ্য দেখতে ভিড় জমান স্থানীয়রা। মিশু মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা এলাকার কাসেম আলীর ছেলে।

 

মিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ ভাই ও এক বোনের মধ্যে মিশু হলেন চতুর্থ। প্রায় ১৪ বছর আগে তিনি গ্রিসে যান। সেখানে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। সম্প্রতি ছুটিতে গ্রামের বাড়িতে আসেন মিশু। পরে তাকে পারিবারিকভাবে বিয়ে করানো হয়।

 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) মিশুর বিয়ে হয়। স্ত্রী তৃষ্ণা আক্তারের বাড়ি হবিগঞ্জে। দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি জয়রা গ্রাম থেকে হেলিকপ্টারে চড়ে বর রওনা দেন কনের বাড়িতে। বিকেল ৪টার দিকে বিয়ের সব আয়োজন শেষ করে স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে চড়ে গ্রামের বাড়ি ফিরে আসেন। হেলিকপ্টারে চড়ে আসা নবদম্পতিকে দেখতে স্থানীয় লোকজন জয়রা গ্রামের মাঠে ভিড় করেন।

 

মিশুর মা জানান, আমার স্বপ্ন ছিল ছেলেকে হেলিকপ্টারে করে বিয়ে করাব। আমার ছেলে সেই ইচ্ছা পূরণ করেছে। আমি খুব আনন্দিত। এখন মরেও শান্তি পাব। মিশুর বাবা বেঁচে থাকলে ছেলের এমন আয়োজন দেখে আরও বেশি খুশি হত।

 

মিশু বলেন, আমার মায়ের ইচ্ছা পূরণ করতে পেরে আমি শান্তি পাচ্ছি। বাবা বেঁচে থাকলে অনেক খুশি হত। মিশুর নববধূ তৃষ্ণা আক্তার বলেন, হেলিকপ্টারে বিয়ে হবে এটা কখনও ভাবিনি। এমন আয়োজনে আমি অনেক খুশি হয়েছি।

 

উল্লেখ্য, ২ লাখ ৮০ হাজার টাকায় ইমপ্রেসের একটি হেলিকপ্টার তিন ঘণ্টার জন্য ভাড়া করেন মিশু।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।