Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
জেলার খবর

মাদরাসার ৪ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মাদরাসার ৪ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামের বন্দর এলাকায় চার শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার মার্কাজুল হুফফাজ মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা।

পুলিশ জানিয়েছে, ওই মাদরাসায় ৫০ থেকে ৬০ জন ছাত্র পড়ালেখা করে। ২০ অক্টোবর ও ৩ নভেম্বর মাদরসার এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করেন অভিযুক্ত শিক্ষক।

এ সময় ওই ছাত্রকে বলাৎকারের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রেপ্তার শিক্ষকের বিরুদ্ধে মাদরাসার আরো তিন শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে এক শিক্ষার্থীর বাবা ওই শিক্ষককের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বন্দর থানায় মামলা করেছেন। সেই মামলায় শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওসি বলেন, ঘটনার বিষয়টি এক ছাত্র তার পরিবারকে জানিয়েছে। এরপর মাদরাসা পরিচালক অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিষয়টি স্বীকার করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।