Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ,গ্রেপ্তার ২

• • পঠিত 5 বার
শেয়ার করুন:
মাগুরায় প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ,গ্রেপ্তার ২
মাগুরার মহম্মদপুর উপজেলার গোপালপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মহম্মদপুর থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের মধ্যে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) রাতে এই ধর্ষণের ঘটনা ঘটে বলে জানা গেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. সিজান মাহমুদ সানী (২০) ও নাফিজ আহমেদ স্বাধীন (২২)। মামলায় অভিযুক্ত অপর দুই আসামি হলেন রুবেল শেখ (২৪) ও মো. সুমন শেখ (২৫)।
এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত চারজনই মহম্মদপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে আরও জানা যায়, ভুক্তভোগী নারী একজন সৌদি প্রবাসীর স্ত্রী। তিনি দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করেন। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার একটি জুট মিলে শ্রমিক হিসেবে কর্মরত আছেন।
অভিযোগে বলা হয়েছে, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তাকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি ও হুমকি দিয়ে পর্যায়ক্রমে তাকে ধর্ষণ করে।
পুলিশ জানায়, ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে দুইজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি দুই আসামিকেও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
তবে আসামিপক্ষের লোকজন অভিযোগটিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।