Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
জেলার খবর

মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ

ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জ বেলকুচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস বেলকুচি উপজেলা শাখা।

শুক্রবার সকাল ১০ টার দিকে বেলকুচি পৌর শহরের  মুকুন্দগাতী যাত্রী ছাউনি এলাকায় এই  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সগুনা জামে মসজিদের খতিব মাওলানা মো. আবু ইউসুফ ফয়েজির সভাপতিত্বে ভারতের রামগির মহারাজ নামক কুলাঙ্গার, ইসলাম ও মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিল শেষে মুকুন্দ গাতী যাত্রী ছাউনিতে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তারা বলেন মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির অবমাননা মানি না, মানবো না। ভারতের রামগির মহারাজ নামক কুলাঙ্গার ও তার সহযোগীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের দাবি জানান অন্যথায় ক‌ঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

বি‌ক্ষোভ মিছিল‌ে বক্তব্য রাখেন মাওলানা মো. আব্দুস সাত্তার, মাওলানা মো. জুবায়ের হোসেন, মাওলানা মুফতি মো. ফরিদ উদ্দিন, মাওলানা মো. আবু মুসা, মাওলানা মো. শরিফুল ইসলাম, মাওলানা মো. ইমন হোসেন, মাওলানা মো. আতিকুর রহমানসহ ২ শতা‌ধিক বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সদস্যরা। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।