Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি, খুলনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

admin • 27 Sep 2024, 05:58 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি, খুলনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

ভারতের হিন্দু পণ্ডিত ও বিজেপি নেতা রামগিরি কর্তৃক ইসলাম ধর্ম ও মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

শুক্রবার দুপুরে মিছিলটি খুলনা পলিটেকনিক হতে পুরাতন যশোর রোড, যংশন রোড হয়ে বৈকালী মোড় পর্যন্ত এসে পুনরায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

 

মিছিলে সাবেক ছাত্র মোহাম্মদ শাহিনের নেতৃত্বে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ডিপার্টমেন্টের রিয়াদ হোসেন, মেকানিক্যাল ডিপার্টমেন্টের মো. আবুল হাসান, স্থানীয় বিএনপির নেতা নবিক প্রমুখ।

 

বক্তারা বলেন, ভারতে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিকারীর ফাঁসি চাই। আমাদের নবীকে অপমান মেনে নেবো না। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করতে হবে। আজ আমরা প্রতিবাদ করছি, কাল দেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান কটূক্তির প্রতিবাদ করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।