Wednesday, 21 October 2026
শিরোনাম
ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে হরমুজে ৩ তেলবাহী জাহাজে আগুন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের মামলায় যুবক গ্রেপ্তার পর্যাপ্ত আয়োডিনযুক্ত লবণ পাচ্ছে না ২৪ শতাংশ পরিবার ঠাকুরগাঁওয়ে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালা ফের চালু হচ্ছে ডিভি লটারি, জেনে নিন আবেদনের সময় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
আর্ন্তজাতিক

মস্কোতে কনসার্ট হলে হামলার দায় স্বীকার করলো আইএস

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মস্কোতে কনসার্ট হলে হামলার দায় স্বীকার করলো আইএস

রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। শুক্রবার (২২ মার্চ) রাতে ক্রকাস সিটি হলে এ ঘটনা ঘটে।

রুশ তদন্তকারীরা বলেছেন, নিহতের সংখ্যা ৬০ জনের বেশি। এদিকে স্বাস্থ্য কর্মকর্তারা জানান, হামলায় প্রায় ১৪৫ জন আহত হয়েছেন; তাদের মধ্যে ৬০ জনের অবস্থা আশঙ্কাজনক।

রক সঙ্গীতের দল ‘পিকনিক’ মস্কোর শহরতলীর ৬২০০ আসনের ক্রোকাস সিটি হলে অনুষ্ঠান শুরু করার ঠিক আগে বন্দুকধারীরা বেসামরিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। হলটি তখন কানায় কানায় ভরা ছিল।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সামরিক বাহিনীর মতো পোশাক পরা বন্দুকধারীরা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে সঙ্গীতানুষ্ঠানে আগত লোকজনের দিকে নির্বিচার গুলি ছোড়ে।

একজন প্রত্যক্ষদর্শী জানায়, হঠাৎ তারা পেছন থেকে গুলির শব্দ শুনতে পান। শোনা যায় বিস্ফোরণের শব্দও। এসময় সবাই দৌঁড়ে এসকেলেটরের দিকে চলে যায়।

উল্লেখ্য, ২০০৪ সালে বেসলান স্কুলে হামলার ঘটনার পর থেকে এটিই রাশিয়ায় হওয়া সবচেয়ে প্রাণঘাতী

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।