Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

মসজিদের তবারক বিতরণ নিয়ে দ্বন্দ্ব, একজনকে পিটিয়ে হত্যা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মসজিদের তবারক বিতরণ নিয়ে দ্বন্দ্ব, একজনকে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় এক মসজিদে তবারক বিতরণকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে ৪৫ বছর বয়সী মো. ওহাব ভূঁইয়া নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। রোববার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

স্থানীয়রা জানান, গত ৬ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর মসজিদে তবারক বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে শনিবার সকালে রাস্তায় একা পেয়ে উপজেলার সদর ইউনিয়নের উদিয়ারপাড় খালপাড় হাঁটির দা-ওয়ালা গোষ্ঠীর লোকজন ভূঁইয়া গোষ্ঠীর মৃত আজগর আলীর ছেলে মো. ওহাব ভূঁইয়াকে পিটিয়ে গুরুতর আহত করে।

পরে তাকে কিশোরগঞ্জ শহরের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইটনা উপজেলা ক্যাম্প কমান্ডার ও ১৫ আর ই ব্যাটালিয়নের সদস্যরা ও পুলিশ সদস্যরা।

ঘণ্টাখানেকের চেষ্টায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় ঘটনাস্থলে সেনা সদস্যরা তল্লাশি চালিয়ে লাঠিসোঁটাসহ দুইজনকে আটক করেন। সেনা সূত্রে জানা যায়, আইনি প্রক্রিয়া অনুসরণ করে আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।