Sunday, 1 November 2026
শিরোনাম
ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ
ক্যাম্পাস

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর জামালপুরের সামছুন নাহার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর জামালপুরের সামছুন নাহার

ইউআরসি ইন্সট্রাক্টর ক্যাটাগরিতে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর নির্বাচিত হয়েছেন জামালপুরের কৃতি সন্তান সামছুন নাহার। শিক্ষা পদক-২০২৩ উপলক্ষে আজ সোমবার বিভাগীয় পর্যায়ে এই শ্রেষ্ঠত্ব অর্জন করেন সামছুন নাহার।

 

সামছুন নাহার ২০২২ সালের ১৭ জানুয়ারি থেকে নেত্রকোনা সদর উপজেলার রিসোর্স সেন্টারে ইন্সস্ট্রাক্টর হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি সুনামের সঙ্গে ময়মনসিংহ সদর, মুক্তাগাছা ও ফুলবাড়িয়া উপজেলায় ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

জামালপুর পৌর শহরের নয়াপাড়া এলাকার মৃত মো.আব্দুল ওয়াদুদের ছোট মেয়ে ও নেত্রকোনা জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফার স্ত্রী সামছুন নাহার।

২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত গোলাম মোস্তফা সুনামের সঙ্গে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নেত্রকোনা জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

সামছুন নাহার জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, সরকারি আশেক মাহমুদ কলেজ কলেজ থেকে এইচএসসি ও বিএসসি এবং ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে এমএসসি পাস করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।