Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

মনোনয়ন না পেলেও নির্বাচন করছেন সাবেক এমপি আব্দুর রউফ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মনোনয়ন না পেলেও নির্বাচন করছেন সাবেক এমপি আব্দুর রউফ

কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি আব্দুর রউফ নৌকা না পেলেও নির্বাচনে অংশ নিচ্ছেন। তাকে নিয়ে বিশাল শোডাউন দিয়েছেন নেতা-কর্মীরা।

 

বুধবার দুপুর ১২টায় কুষ্টিয়ার শেষ প্রান্ত খোকসার বিলজানি বাজারে তাকে শুভেচ্ছা জানাতে জড়ো হন এলাকার অন্তত ১০ হাজার মানুষ।

 

পরে সেখান থেকে বিশাল মোটর শোভাযাত্রা খোকসা- কুমারখালী শহর প্রদক্ষিণ করে। এসময় আব্দুর রউফ একটি মিনি ট্রাকের ওপর থেকে হাত নেড়ে মানুষের অভিবাদনের জবাব দেন। শেষে বাঁশগ্রাম এসে শেষ হয় শোভাযাত্রাটি। সেখানে তার বাবা-মা সহ  শহিদ মুক্তিযোদ্ধাদের কবরে ফুল দেন আব্দুর রউফ।

 

এসময় তিনি বলেন, কুমারখালী-খোকসার হাজার হাজার মানুষ ফোন করে তাকে ভোট করার অনুরোধ করেছেন। তিনি বলেন নৌকার মনোনয়ন না পেলেও ভোট করতে দলের পক্ষ থেকে আপত্তি নেই।

 

আমার সঙ্গে এই এলাকার মানুষের সঙ্গে আমার সম্পর্ক ৪০ বছরের। তাই আমি ইচ্ছা করলেই তাদের উপেক্ষা করতে পারি না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।