ফরিদপুরের মধুখালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা -২০২৪ এর আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা কার্যালয়।
উপজেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীকের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাসিমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মনজুরুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার কল্লোল সাহা, উপজেলা আনসার ও ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপক বুলবুল আহম্মেদ,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন মিয়া ও কানিজ ফাতেমা প্রমূখ।
উপজেলা শিক্ষা কার্যালয় সুত্রে জানা গেছে, উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা -২০২৪ উপলক্ষ্যে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ১৬২ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়





