Monday, 2 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর
জেলার খবর

মদপানে দুই বান্ধবীর মৃত্যুর ঘটনায় তিনজন কারাগারে

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মদপানে দুই বান্ধবীর মৃত্যুর ঘটনায় তিনজন কারাগারে

মাদারীপুর শহরের কলেজ রোড এলাকায় মদপানে দুই বান্ধবীর মৃত্যুর ঘটনায় তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে আদালতে তোলা হলে বিচারক দুজনের জামিন মঞ্জুর করলেও তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১ অক্টোবর মাদারীপুর পৌরশহরের কলেজ রোড এলাকার লুৎফর রহমান মোল্লার বাসার চার তলা ভাড়া নেন সাগরিকা নামে এক নারী। সাগরিকার সঙ্গে তার স্বামী, মা সাবিনা ইয়াসমিন পান্না ও মামা তোফাজ্জেল হোসেন বাবু থাকতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে সাগরিকা ও তার বান্ধবী পারুল ও ডালিয়াসহ কয়েকজন মদের আসর বসায়। এসময় সবাই মিলে মদপান করেন। অতিরিক্ত মদপানে রুমের ভেতরেই মারা যান সাগরিকা। এ সময় গুরুতর অসুস্থ হন আরও তিনজন। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পারুলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সাগরিকার মা সাবিনা ইয়াসমিন পান্না, মামা তোফাজ্জেল হোসেন বাবু, সাগরিকার স্বামী মজিবুর বয়াতী, ডালিয়া বেগম ও বাসার কেয়ারটেকার হেলাল সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। এ ঘটনায় পারুলের বাবা আব্বাস ব্যাপারী থানায় অপমৃত্যুর মামলা করেন।

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন জানান, এই ঘটনায় পাঁচজনকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়। এদের মধ্যে সাগরিকার স্বামী মজিবুর বয়াতী ও বাসার কেয়ারটেকার হেলাল সরদারের জামিন মঞ্জুর করা হয়। তবে বাকি তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।