Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মতিঝিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

admin • 23 May 2024, 11:07 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মতিঝিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানী মতিঝিলের বাংলাদেশ পুলিশ মুক্তিযোদ্ধা জাদুঘরের বিপরীত পাশের ফুটপাত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫৫ বছর।

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) অনিল চন্দ্র রায়।

অনিল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।’

এসআই অনিল চন্দ্র আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় ওই অজ্ঞাত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।