Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভোলায় উপজেলা নির্বাচনে সংঘর্ষে আহত ৬

admin • 09 Jun 2024, 09:24 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ভোলায় উপজেলা নির্বাচনে সংঘর্ষে আহত ৬

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ভোলার লালমোহনের লর্ডহাডিন্স ইউনিয়নের রশিদ আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় ৬ জন গুরুতর আহত হয়েছে। আজ রোববার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

আহত রিয়াজ হোসেন বলেন, ‘দুপুরের পরে আমার বাবা কেন্দ্রে ভোট দিতে গেলে তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী জাকির পঞ্চায়েতের সমর্থক জুলহাসের নেতৃত্বে কয়েকজন হামলা চালায়। এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে আমার বাবাকে। বাবাকে রক্ষার জন্য এগিয়ে গেলে তারা আমাকেসহ ৬ জনকে কুপিয়ে আহত করে।’

রিয়াজ হোসেন আরও বলেন, ‘সন্ত্রাসীরা আমাদের হাসপাতালে পর্যন্ত যেতে দেয়নি। পরে আমরা স্থানীয় লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়ে ভোলা সদর হাসপাতালে উদ্দেশ্যে রওনা দেই।’

ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল হাসান রিমনের নির্বাচনি এজেন্ট নজরুল ইসলাম জানান, উপজেলা নির্বাচনের পরেই লর্ডহার্ডিঞ্জ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে আবুল কাশেম ও তার ছেলে যুবলীগ নেতা জুলহাস এ ঘটনা ঘটিয়েছে।

তবে আবুল কাশেম ও জুলহাস তাদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন।

এ বিষয় ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল হাসান রিমন জানান, আহতদের চিকিৎসা শেষে থানায় অভিযোগ দায়ের করব।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনা সম্পর্কে আমি অবগত আছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।