Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে আরেকটি ৫ আগস্ট ঘটবে : নাহিদ

admin • 06 Feb 2026, 06:03 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে আরেকটি ৫ আগস্ট ঘটবে : নাহিদ

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেনকেউ যদি ভোট চুরি করার চেষ্টা করে এবং ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে তার পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে। ১২ ফেব্রুয়ারি এ রকম চেষ্টা করা হলে আরেকটি ৫ আগস্টের বিপ্লব ঘটে যাবে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা ১৯ আসনে সাভার পৌর এলাকার চাপাইন রোডে জাবাল-ই- নূর মাদ্রাসা এলাকায় নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

নাহিদ বলেন, শহীদ হাদি হত্যার বিচারে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। শহীদ হাদি হত্যার বিচার নিশ্চিত করতে না পারাআসামিদের গ্রেপ্তার করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম ব্যর্থতা হিসেবে ইতিহাসে লেখা থাকবে। এখনো সময় আছেশহীদ ওসমান হাদির পরিবারকে যেন কোনোভাবে অসম্মান করা না হয়। অতিসত্বর এই বিচারের জন্য কার্যকর ভূমিকা পালন করতে হবে।

 

নির্বাচনী প্রচারণায় হামলা ও বাধার অভিযোগ তুলে তিনি বলেন১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে।  এক ভাইকে হত্যা করা হয়েছে।  যারা হত্যা করে লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চায়তাদেরকে রুখে দেওয়ার দিন আগামী ১২ ফেব্রুয়ারি।

 

তিনি আরও বলেন,  একটি জোটতাদেরকে আর জোট বলা যাবে না। বড় একটি দল অনেকগুলো দলকে পেটের ভেতর নিয়ে নিয়েছে। বহুদলীয় গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছেন। সেই দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় হুমকি দিয়ে বেড়াচ্ছেন। ছাত্র জনতা সেই রক্তচক্ষু উপেক্ষা করেই ৫ আগস্ট বদলে দিয়েছিল। ঢাকা-১৯ (সাভার আশুলিয়া) আসনের মানুষ কোনো রক্ত চক্ষুকে ভয় পায় না।

 

সাবেক এ উপদেষ্টা বলেন,  ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যে অভিজ্ঞতা হয়েছে তা বাংলাদেশের মানুষ দেখেছেআপনাদের সেই পুরোনো কথা বলে আর বিব্রত করতে চাই না। আপনারা ৫ আগস্টের পর থেকে যা করেছেন তাই যথেষ্ট আপনাদের বিরুদ্ধে ভোট দেওয়ার। অভিজ্ঞতার কথা বলে নিজেদেরকে আর অপমানিত করবেন না। বাংলাদেশের মানুষ এখন নতুনদেরকে সুযোগ দিতে চায়। যাদের অন্তরে দেশপ্রেম আছে,  যাদের দক্ষতা আছে তাদের অভিজ্ঞতার কোনো ঘাটতি সরকার পরিচালনা করার জন্য হবে না।

 

এ সময়  ঢাকা-১৯ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুলজামায়াতে ইসলামীর ঢাকা জেলা আমির মাওলানা দেলোয়ার হোসাইনসেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।