Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক নিয়ে নতুন নির্দেশনা

admin • 11 Feb 2026, 08:19 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক নিয়ে নতুন নির্দেশনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের জন্য করা ‘ভোটার স্লিপে’ প্রার্থীর নাম ও প্রতীক ব্যবহার করা যাবে। এমনটিই জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সানাউল্লাহ বলেন, ‘আগের নিয়ম অনুযায়ী ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক থাকত না। তবে, এবারের নির্বাচনের আগে প্রার্থীদের নাম ও প্রতীক ব্যবহার করে ভোটার স্লিপ করা যাবে।’

নির্বাচনি উপকরণ বিতরণের বিষয়ে তিনি বলেন, ‘বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে নির্বাচনি উপকরণ বিতরণ শুরু হবে। সকাল থেকে শুরু হলে সন্ধ্যার মধ্যে সব ধরনের উপকরণ কেন্দ্রে পৌঁছে যাবে বলে আশা করি। এ ছাড়া নির্বাচন আয়োজনের সার্বিক অবস্থা জানাতে বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফ করা হবে।’

ফলাফল ঘোষণা নিয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘নির্বাচনের ফল ঘোষণা স্বাভাবিক নিয়মে হবে। ভোটকেন্দ্র থেকে প্রাথমিক ফল জানানোর পাশাপাশি নির্বাচন কমিশন ভবন থেকেও ফল ঘোষণা করা হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।