Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলগুলো পরিদর্শন করলেন কুবি উপাচার্য

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলগুলো পরিদর্শন করলেন কুবি উপাচার্য

ভূমিকম্প পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ এবং ক্ষয়ক্ষতি পরিমাণের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফাটল ধরা হলগুলো প্রকৌশলীদের নিয়ে পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। আজ রোববার (৩ ডিসেম্বর) সকাল ৯ টায় তিনি হলসমূহ পরিদর্শন করেন।

 

বিভিন্ন স্থানে ফাটল ধরা হলগুলো হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কাজী নজরুল ইসলাম হল এবং নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হল।

 

প্রাথমিক পর্যবেক্ষণে কয়েকটি দেয়ালে সামান্য ক্ষয়ক্ষতি ছাড়া ভবনগুলোর কোনো কাঠামোগত ক্ষতি হয়নি বলে অভিমত ব্যক্ত করেন প্রকৌশলীরা। উপাচার্য এই সময় উপস্থিত শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন।

 

এ সময় তিনি শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে প্রকৌশলীদের প্রাথমিক মতামতের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় বহিঃস্থ অভিজ্ঞ প্রকৌশলীদের সমন্বয়ে অতি দ্রুত একটি তদন্ত কমিটি গঠন এবং ভবনগুলো অধিকতর যাচাই করা হবে বলে জানান।

 

ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ব্যাপারে কুমিল্লা জেলা প্রশাসকসহ সরকারি প্রশাসনের সাথে যোগাযোগ করে, প্রশাসনের নিকট থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস পেয়েছেন বলে জানান কুবি উপাচার্য।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।