Wednesday, 21 October 2026
শিরোনাম
ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে হরমুজে ৩ তেলবাহী জাহাজে আগুন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের মামলায় যুবক গ্রেপ্তার পর্যাপ্ত আয়োডিনযুক্ত লবণ পাচ্ছে না ২৪ শতাংশ পরিবার ঠাকুরগাঁওয়ে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালা ফের চালু হচ্ছে ডিভি লটারি, জেনে নিন আবেদনের সময় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
আর্ন্তজাতিক

ভিডিও ভাইরাল হওয়ায় মেয়েকে হত্যা করল পরিবার

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ভিডিও ভাইরাল হওয়ায় মেয়েকে হত্যা করল পরিবার

পাকিস্তানের কোহিস্তান জেলার কোলাই পালাস (কেপি) এলাকায় এক কিশোরীর একটি নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মেয়েটিকে ছেলেদের সঙ্গে নাচ করতে দেখা গেছে। ভাইরাল এই ভিডিওর জেরে কিশোরীকে খুন করেছে তার বাবা ও চাচা। খবর এআরওয়াই নিউজের।

স্থানীয়রা জানায়, কেপি এলাকার বারশিয়াল গ্রামের পঞ্চায়েত প্রধানরা ভিডিও ভাইরালের জেরে ওই কিশোরীর বিরুদ্ধে বিচার বসায়। পরে পঞ্চায়েতের নির্দেশে কিশোরীকে তার বাবা ও চাচা মিলে খুন করে।

   

এদিকে কোহিস্তান জেলার পুলিশ অফিসার মুখতিয়ার তানোলি জানান, পঞ্চায়েতের নির্দেশে নয় বরং পরিবারের লোকজনই হত্যা করেছে মেয়েটিকে। বুধবার (২২ নভেম্বর) নিহত কিশোরীসহ ২ জন মেয়ের একটি নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে যে ভিডিওটির জন্য মেয়েটিকে হত্যা করা হয়েছে সেটি সম্পূর্ণ এডিট করা ছিল।

 

ভিডিওতে থাকা অপর মেয়েটি নিরাপদ আছে এবং তার জীবনের কোনো ঝুঁকি নেই বলে নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় পালাস থানার স্টেশন হাউস অফিসার পাকিস্তান পেনাল কোডের ৩০২/৩১১ এবং ১০৯ ধারায় খুনের মামলা করেছে। ইতোমধ্যে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

 

কেপির মুখ্যমন্ত্রী আরশাদ হুসেন শাহ স্বরাষ্ট্র সচিবকে এ ঘটনার তদন্ত শুরু করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ভিডিওতে থাকা অপর মেয়েটির নিরাপত্তা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছেন তিনি।

 

পাকিস্তানে নারীদের প্রতি এধরনের সহিংস ঘটনা নতুন নয়। এর আগে ২০১১ সালে পারিবারিক অনুষ্ঠানে নাচার ঘটনাকে কেন্দ্র করে ৫ নারী ও এক পুরুষকে হত্যা করেছে স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। পরবর্তীতে নিহত পুরুষের তিন ভাইকেও হত্যার প্রতিবাদ করায় খুন করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।