Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ভিডিও ভাইরাল: বিএফআইইউ প্রধান শাহীনুলকে ছুটিতে পাঠালো বাংলাদেশ ব্যাংক

admin • 20 Aug 2025, 11:08 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ভিডিও ভাইরাল: বিএফআইইউ প্রধান শাহীনুলকে ছুটিতে পাঠালো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলামকে ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। তার বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত।

 

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ।

 

তিনি বলেন, বিএফআইইউ প্রধানকে নিয়ে তদন্ত চলছে। যথাযথ কর্তৃপক্ষ এ তদন্ত পরিচালনা করবে। এখন তাকে ছুটিতে রাখা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শাহীনুল ইসলামকে নিয়ে আপত্তিকর  একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপক সমালোচনার পরপরই কেন্দ্রীয় ব্যাংক এ পদক্ষেপ নেয়।

 

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে তাকে আর দেখা যায়নি। একাধিকবার ফোন করেও অনেক সাংবাদিকরা তার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন। তবে কিছু সংবাদমাধ্যমে শাহীনুল ইসলাম মন্তব্য করেছেন, তাকে হেয় করার উদ্দেশ্যেই ভিডিওটি ছড়ানো হয়েছে।

 

গত জানুয়ারিতে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তে দুই বছরের জন্য বিএফআইইউ প্রধান হিসেবে নিয়োগ পান বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এ এফ এম শাহীনুল ইসলাম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।