Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভিডিও:পা বাড়াতেই বিমান থেকে নিচে পড়ে গেলেন কর্মী

admin • 17 May 2024, 08:47 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভিডিও:পা বাড়াতেই বিমান থেকে নিচে পড়ে গেলেন কর্মী

বিমানের দরজার সামনে থেকে সিঁড়িটি সরিয়ে ফেলায় বিমান থেকে বিমানের এক কর্মী নিচে পড়ে গেছে। ইন্দোনেশিয়ার জাকার্তা বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। ওই ব্যক্তি ট্রান্সনুসা এয়ারলাইন্সের কর্মী ছিলেন। তিনি সংস্থাটির এয়ারবাস এ৩২০ বিমান থেকে পড়ে যান।

এ ঘটনার একটি ভিডিও মাইক্রো ব্লগিং সাইট এক্সে ভাইরাল হয়েছে।

বিমানখাতের পরামর্শক সজয় লাজার প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, বিমান থেকে পড়ে যাওয়া ওই কর্মী বিমানের কেবিন ক্রুদের সঙ্গে কথা বলছেন। ওই সময় তাদের সঙ্গে এতটাই মগ্ন ছিলেন যে, তিনি দেখতে পাননি বিমানের দরজার সামনে থেকে সিঁড়িটি সরিয়ে ফেলা হয়েছে। যেই তিনি বাইরে পা দেন সঙ্গে সঙ্গে নিচে পড়ে যান।

বিমানটির নিচে যেসব কর্মী ছিলেন তাদের ভুলে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ তারা ভেবেছিলেন, বিমান থেকে সব কর্মী নেমে গেছেন। আর সেই ভাবনা থেকে সিঁড়িটি ঠেলে দূরে সরিয়ে দেন তারা।

ভিডিওটির নিচে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। ফ্যাটবয়স্লিম নামের একটি অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, “বিমানের দরজা বন্ধ ছাড়া তারা কীভাবে সিঁড়ি সরালো? একটি একটি সাধারণ নিয়ম নয়? যে কোনো গ্রাউন্ড স্টাফ এবং ক্রুদের জন্য এটি একটি দুঃস্বপ্ন। ”

সারভান নামের অপর আরেকটি অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিমান থেকে পড়ে যাওয়া ওই ব্যক্তি সুস্থ আছেন।

পড়ে যাওয়ার দৃশ্য
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।