Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

ভারতে বিশ্বনবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ভারতে বিশ্বনবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ

বিশ্বমানবতার মহান আদর্শ হযরত মুহাম্মদ (সা.) এর চরিত্র নিয়ে ভারতের হিন্দু পণ্ডিত ও বিজেপি নেতার কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরস্থ জনতার মোড় এলাকায় প্রতিবাদ সমাবেশ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী শফিকুল ইসলাম, আদনান আহনাফ, সাদিকুর রহমান, আশরাফ মাহমুদ, তৌফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে যারা কটূক্তি করে, তারা মুসলিম উম্মাহর দুশমন এবং পৃথিবীর মুসলিমরা তাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে এই অপমান সহ্য করবে না। তারা ভারতীয় পণ্ডিতের এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের জন্য মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এ সময় ভারতীয় পণ্য বর্জনের জন্য সর্বস্তরের জনগণের প্রতি  আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, আগস্টের পর থেকে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে ভারত বিরোধিতা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ভারতীয় হিন্দু পণ্ডিত ও বিজেপি নেতা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় ইসলামী দলসহ মুসলিম সমাজের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে। এই ইস্যুকে কেন্দ্র করে সামনের দিনগুলোতে আরো আন্দোলন কর্মসূচি বৃদ্ধি পেতে পারে। এতে করে আসন্ন শারদীয় দূর্গাপূজাসহ সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।