Monday, 26 October 2026
শিরোনাম
সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
এক্সক্লসিভ

ভারতে ইসলামী বক্তা আজহারীর নামে ভুয়া মাহফিলের প্রচারণা

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
ভারতে ইসলামী বক্তা আজহারীর নামে ভুয়া মাহফিলের প্রচারণা

ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ায় জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারীর নাম ব্যবহার করে ভুয়া মাহফিলের প্রচারণা চালানো হচ্ছে— এমন অভিযোগ পাওয়া গেছে। আয়োজকরা তার নামে পোস্টার ও প্রচারণা ছড়িয়ে বিভিন্ন স্থান থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আজহারী জানান, আমার নাম ব্যবহার করে প্রতারণা ও মিথ্যাচার চলছে, যার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, বর্তমানে তিনি নিজ দেশেই উন্মুক্ত মাঠে সব তাফসির মাহফিল স্থগিত রেখেছেন— ফলে ভারতে কোনো প্রোগ্রামে তার অংশগ্রহণের প্রশ্নই আসে না।

আজহারীর পোষ্টটি দ্যা মিরর অব বাংলাদেশের পাঠকদের জন্য হবুহু তুলে ধরা হলো: 

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ায় আমার নামসহ কয়েকজন আলেমের নাম ব্যবহার করে একটি ভুয়া মাহফিলের প্রচারণা চালানো হচ্ছে। আয়োজক পক্ষ আমার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নিয়েছে মর্মে অভিযোগ এসেছে। এটি সুস্পষ্ট একটি প্রতারণা ও মিথ‍্যাচার। এই মাহফিলের সাথে কোনোভাবেই আমার কোন সম্পৃক্ততা নেই। স্থানীয় মুসলিম কমিউনিটি ও প্রশাসনকে এ ধরনের প্রতারকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।
বর্তমানে নিজ দেশেই উন্মুক্ত মাঠে আমার সব তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছি, এমতাবস্থায় ভারতে কোনো প্রোগ্রামে অংশগ্রহণের পরিকল্পনা আমার নেই।
সকলের জ্ঞাতার্থে জানাতে চাই— এধরণের প্রতারণা এড়াতে আমিসহ যেকোনো দ্বায়ীর মাহফিলের প্রচারণার তথ্য যাচাই করে নেবেন। আল্লাহ তাআলা সবাইকে সত্যে অটল রাখুন এবং বিভ্রান্তি ও অপপ্রচার থেকে হেফাজত করুন।

আজহারীর পোস্ট ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রতারক চক্রকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।