Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

ভারতীয় ভিসা সেন্টার বন্ধ হচ্ছে আজ

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
ভারতীয় ভিসা সেন্টার বন্ধ হচ্ছে আজ

চলমান পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কার কথা বিবেচনা করে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আজ থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টায় থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের আর কোনো কার্যক্রম চলবে না।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব আবেদনকারীর আজকের স্লট বা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হবে।

 

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের দেশে ফিরিয়ে আনার দাবি ও বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে আজ বিকেলে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে ভারতীয় হাইকমিশন অভিমুখে ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচির ডাক দিয়েছে ‘জুলাই ঐক্য’।

 

এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্যও বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছিল ঢাকার মার্কিন দূতাবাস। আগামী দিনগুলোতে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়ার আশঙ্কায় তাদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।