Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
জেলার খবর

ভাতিজার কিল-ঘুষিতে চাচার মৃত্যু

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ভাতিজার কিল-ঘুষিতে চাচার মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির সীমানা বিরোধের জের ধরে ভাতিজার কিল-ঘুষিতে চাচা রিয়াজ খানের (৪৫) মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা গ্রামে এই ঘটনা ঘটে।

 

ঘটনায় মূল হোতা ভাতিজা রুবেল খান পালিয়ে গেলেও পুলিশ রুবেল খানের বাবা ছানোয়ার খান, মা মমতা বেগম ও স্ত্রী আখি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

 

জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে রবিবার সকালে চাচা রিয়াজ খান (৪৫) এবং ভাতিজা রুবেল খানের (৩২) মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রুবেল তার চাচা রিয়াজ খানকে কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দিলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

 

বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করলে রাস্তায় রিয়াজ খান মারা যান। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রুবেল খানের বাবা ছানোয়ার খান, মা মমতা বেগম ও স্ত্রী আখি আক্তারকে আটক করেছে।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।