Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

ভাগ্নের লাথিতে প্রাণ গেল মামার

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ভাগ্নের লাথিতে প্রাণ গেল মামার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অন্ডকোষে লাথি দিয়ে আমির হোসেন(৭০) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে তার ভাগ্নে চান্দু মিয়ার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়িরবাড়ী তালপট্টি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বৃদ্ধা আমির হোসেন মৃত ফজর আলী প্রামানিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃদ্ধা আমির হোসেনের পুকুরে মাছ ধরছিলেন প্রতিবেশী বদির উদ্দিনের ছেলে ভাগ্নে চান্দু মিয়া(৩০)। বিষয়টি দেখতে পেয়ে মাছ ধরতে নিষেধ করেন বৃদ্ধ মামা আমির হোসেন। যা নিয়ে উভয়ের মাঝে বিতর্ক বাঁধে। এর এক পর্যায়ে চান্দু মিয়া ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ মামা আমির হোসেনকে লাথি দিলে অন্ডকোষে আঘাতে পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এরপর এলাকা থেকে ছটকে পড়ে ভাগ্নে চান্দু মিয়া। খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, নিহতের পরিবার বাদি হয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।