Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

ভয়াল কালরাত স্মরণে এক মিনিটের ‘ব্ল্যাক আউটে’ দেশ

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
ভয়াল কালরাত স্মরণে এক মিনিটের ‘ব্ল্যাক আউটে’ দেশ

১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল সেই ‘কালরাত’ স্মরণ করল দেশ। শনিবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০টায় সব আলো নিভিয়ে প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচির মাধ্যমে ঘুমন্ত নিরীহ মানুষকে নির্বিচারে গণহত্যার ঘটনাকে স্মরণ করা হয়।

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে অপারেশন সার্চলাইটের নামে নিরীহ বাঙালিদের ওপর হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী। সেই নৃশংস গণহত্যায় নিহতদের স্মরণে দেশব্যাপী এক মিনিট প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালনের কর্মসূচি নেয় সরকার।

সরকারি এ কর্মসূচি মেনে বিদ্যুৎ বিভাগ সারা দেশে এক মিনিট ‘ব্ল্যাক আউট’ করে (বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে)। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগেও রাত সাড়ে ১০টায় এই ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করাহয়। নিভিয়ে ফেলা হয় বাসা-বাড়ি, দোকানপাট ও সড়কের সব বাতি।

১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে স্বাধীনতার দিকনির্দেশনা পাওয়ার পর মুক্তিকামী জনতার মধ্যে বিদ্রোহ দানা বাঁধতে থাকে। অন্যদিকে, পাকিস্তানি সেনাবাহিনী নিধনযজ্ঞের প্রস্তুতি নেয়।

বাঙালির মুক্তির আন্দোলনকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য একাত্তরের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইনস, রমনা কালীমন্দিরসহ বিভিন্ন এলাকায় শুরু হয় গণহত্যা। ওই রাতে শুধু ঢাকায় অন্তত ৭ হাজার বাঙালিকে হত্যা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।