Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর খাদে পড়ে চালকসহ নিহত ১

admin • 22 Feb 2024, 03:00 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর খাদে পড়ে চালকসহ নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে নবীনগর-রাধিকা সড়কের উপজেলার কাইতলা (উত্তর) ইউনিয়নের নারুই বরহিত এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- উপজেলার ব্রাহ্মণহাতার বজলু মিয়ার ছেলে আমির হোসেন (১৫) ও আখাউড়া উপজেলার রুটি গ্রামের শাহজাহানের ছেলে এনামুল (২৬)। আহতের নাম রাকিব (১৫)। তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এই ঘটনায় মো. রাকিব মিয়া (১৫) নামের আরও একজন আহত হয়েছেন। সে ব্রাহ্মণহাতা গ্রামের মো. আলামিন মিয়ার ছেলে।

 

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ট্রাক্টরটি শিবপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেপরোয়া গতির কারণে বড়হিত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক এনামুল হোসেন ও তার তার সহযোগী আমির মারা যান। দুর্ঘটনায় ট্রাক্টর চালকের আরেক সহযোগী রাকিব আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে।

 

ওসি আরও বলেন, নিহতদের স্বজনদের খবর পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।