Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ব্যক্তিগত তথ্য চুরি থেকে বাঁচতে জেনে রাখুন ফোন হ্যাক হওয়ার লক্ষণগুলো

admin • 05 Oct 2025, 05:46 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ব্যক্তিগত তথ্য চুরি থেকে বাঁচতে জেনে রাখুন ফোন হ্যাক হওয়ার লক্ষণগুলো

স্মার্টফোন হ্যাক হওয়া আজকাল সাধারণ ঘটনা। হ্যাকাররা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে, এমনকি ব্যাংক অ্যাকাউন্টও ফাঁকা করে দিতে পারে। মনে হতে পারে, আপনার ফোনে তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নেই, কিন্তু হ্যাকারদের জন্য যে তথ্য মূল্যহীন মনে হয়, সেটাও ডার্ক ওয়েবে দামী হতে পারে।

ফোন হ্যাক হওয়ার কিছু লক্ষণ

১. ব্যাটারি দ্রুত শেষ হওয়া:

যদি ব্যাটারি অস্বাভাবিকভাবে দ্রুত শেষ হয়, তাহলে তা হ্যাকের ইঙ্গিত হতে পারে। কারণ ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, যা ব্যাটারি দ্রুত খরচ করে।

২. ফোন ধারাবাহিকভাবে গরম হওয়া:

সাধারণ ব্যবহারেও ফোন কিছুটা গরম হয়, কিন্তু যদি ফোন বারবার ও দীর্ঘ সময় গরম থাকে, তা হতে পারে ফোনে স্পাইওয়্যার বা ম্যালওয়্যার রয়েছে।

৩. ডাটা খরচ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া :

ফোন হ্যাক হলে ডাটা খরচ বেড়ে যেতে পারে। অজান্তে আপনার তথ্য তৃতীয় পক্ষের কাছে পাঠানো হতে পারে। হঠাৎ ডাটা ব্যবহারের বৃদ্ধি হলে সতর্ক হওয়া উচিত।

৪. অ্যাপ বা মেসেজ নিজে থেকেই খুলে যাওয়া :

যদি কোনো অ্যাপ নিজে থেকেই খুলে যায়, অথবা মেসেজ ও কল আপনার অনুমতি ছাড়া চলে, তা হ্যাকের সংকেত।

৫. অতিরিক্ত পপ-আপ ও বিজ্ঞাপন :

ব্রাউজিং না করলেও হঠাৎ করে পপ-আপ বিজ্ঞাপন দেখা বা অজানা অ্যাপ ডাউনলোড হওয়া, ফোন হ্যাকের ইঙ্গিত হতে পারে।

৬. ফোন স্লো হয়ে যাওয়া

হঠাৎ ফোন ধীর বা অস্বাভাবিকভাবে কাজ করা শুরু করলে, এটি ম্যালওয়্যার প্রবেশের সম্ভাবনা নির্দেশ করে।

কী করতে হবে?

> ফোনে সন্দেহজনক কোনো লক্ষণ দেখলে সতর্ক হওয়া জরুরি।

> অজানা অ্যাপ বা লিংক এড়িয়ে চলুন।

> শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।

> সন্দেহজনক কার্যকলাপ দেখা মাত্র নিরাপত্তা পরীক্ষা করুন বা পদক্ষেপ নিন।

> ফোনের নিরাপত্তা বজায় রাখার জন্য নিয়মিত সচেতন থাকা প্রয়োজন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।