Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

বোরকা পরে বউ খুঁজছিল যুবক,চোর ভেবে পুলিশে দিল এলাকাবাসী

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
বোরকা পরে বউ খুঁজছিল যুবক,চোর ভেবে পুলিশে দিল এলাকাবাসী

সাতক্ষীরার শ্যামনগরে বোরকা পরে বউ খুঁজছিল যুবক।চোর ভেবে বোরকা পরা ওই যুবককে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

 

বুধবার (২৯ নভেম্বর) শ্যামনগর উপজেলার বাদঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। আটক কামরুল ইসলাম (৩৫) মুন্সিগঞ্জ ইউনিয়নের চুনকুড়ি গ্রামের বাসিন্দা।

 

শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, শ্যামনগর সদরের বাদঘাটা সাবেক ইউপি সদস্য মুজিবুর রহমানের বাড়ির সামনে থেকে বোরকা পরা অবস্থায় কামরুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। তাদের সন্দেহ সে চুরি করতে এসেছিল।

 

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আটক কামরুল জানান, তার দুই বউ। ছোট বউ বাড়ি থেকে পালিয়ে গেছে। এ জন্য বোরকা পরে তাকে খুঁজছিল সে। থানায় তার বিরুদ্ধে কোনো চুরি অভিযোগের রেকর্ড নেই।

 

তবে মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগ রয়েছে। বিষয়টি আরও তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।