Monday, 26 October 2026
শিরোনাম
সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
এক্সক্লসিভ

বোনের শাশুড়ীর জানাজা পড়তে এসে সড়ক দুর্ঘটনায় ৩ মৃত্যু, একসঙ্গে দাফন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বোনের শাশুড়ীর জানাজা পড়তে এসে সড়ক দুর্ঘটনায় ৩ মৃত্যু, একসঙ্গে দাফন

কুষ্টিয়ার কুমারখালীতে বোনের শাশুড়ীর জানাযায় অংশ নিতে ঢাকা থেকে আসার পথে সড়ক দুর্ঘটনায় দুই ভাই ও প্রতিবেশী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে ফরিদপুর ভাঙায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে তারা নিহত হলে রোববার দুপুরে সদকী মহম্মদপুর একই কবরস্থানে পাশাপাশি তিনজনকে কবরস্থ করা হয়েছে।

 

নিহত হয়েছেন সদকী ইউনিয়নের মহম্মদপুর গ্রামের আব্দুল করিমের ছেলে ফার্নিচার মিস্ত্রি সুমন (২৫) ও রিমন(১৮) এবং শাহিনের ছেলে পাঠাও চালক আশিক (২৮)। স্থানীয়রা জানান, শনিবার সুমন ও রিমনের বোনের শাশুড়ী মারা যাওয়ার সংবাদ পেয়ে তারা দুই ভাই একই এলাকার ঢাকাতে পাঠাও চালক আশিকের সাথে মোটরসাইকেল যোগে কুমারখালীর উদ্দেশ্য রাতে রওনা হয়। এবং ফরিদপুর ভাঙা পৌঁছালে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে তিনজনই ঘটনাস্থলে মারা যান।

 

পরবর্তীতে স্থানীয়রা নিহতদের পরিবারকে রাত তিনটার দিকে সংবাদ দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আইনগত জটিলতা শেষ করে রোববার দুপুরে মরদেহ বাড়িতে এনে সদকী মহম্মদপুর কবরস্থানে তিনজনকে পাশাপাশি দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

   

কুমারখালী থানার দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম জানান, ফরিদপুর ভাঙা এলাকায় সড়ক দুর্ঘটনায় কুমারখালীর একই গ্রামের তিনজন নিহত হয়েছেন। ইতিমধ্যে মরদেহ কুমারখালীতে এনে দাফন সম্পন্ন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।