Saturday, 24 October 2026
শিরোনাম
বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২
এক্সক্লসিভ

বেশি দামে পেট্রোল বিক্রি, দুই দোকানদারকে জরিমানা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বেশি দামে পেট্রোল বিক্রি, দুই দোকানদারকে জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় খোলা বাজারে পেট্রোলের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই দোকানদারকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের কয়ড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৩৮ ও ৪০ ধারায় শাহজাহান রিন্টু ও মোখলেছুর রহমান নামের দুই দোকানদারকে পৃথকভাবে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বলেন, বাজারে পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণা ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করতে হবে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তাদের অধিকার সুরক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি সতর্ক করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।