Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বেরোবিতে রক্ত দানকারী সংগঠন বাঁধনের নতুন কমিটি গঠন

admin • 20 Jan 2023, 05:55 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বেরোবিতে রক্ত দানকারী সংগঠন বাঁধনের নতুন কমিটি গঠন

একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন এই মূলমন্ত্রকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) স্বেচ্ছায় রক্তদান সংগঠন বাঁধনের ২০২৩ কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নাহিদ হাসান ও মোঃ রাকিবুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকালে ৪ঃ৩০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিং '৪'এর পরিসংখ্যান বিভাগের গ্যালারি রুমে বাৎসরিক সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর ও ডোনার সংবর্ধনা অনুষ্ঠানে এ কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন- জোনাল প্রতিনিধি হিরন্ময় রায়, সহ-সভাপতি(১) সাইয়্যেদ যুবায়েদ হাসান, সহ-সভাপতি(২) মোঃ রবিউল ইসলাম , সহ-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আল নূমান , সাংগঠনিক সম্পাদক কুমার বিশ্বজিৎ, সহ-সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার শিমু , কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষ মোঃ রায়হান উদ্দিন , দপ্তর সম্পাদক ফাইতুল ইসলাম শোভন , প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হাসান আল মামুন , তথ্য ও শিক্ষা সম্পাদক মোছাঃ রাজিয়া সুলতানা ঋতু । এছাড়াও কার্যকরী সদস্য ও বিশেষ সদস্যদের এক বছরের জন্য নির্বাচিত করা হয়।

উল্লেখ্য যে, ১৯৯৭ সালের ২৪ অক্টবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে স্বেচ্ছাসেবী তরুণদের এ সংগঠন যাত্রা শুরু করলেও বেগম রোকেয়া বিশ্বদ্যিালয়ে বাঁধন যাত্রা শুরু করেছে ৯ অক্টোবর ২০১৩ সালে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।