Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বেরোবিতে চার যুগলসহ ১২ বহিরাগত আটক

admin • 03 Nov 2024, 11:21 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বেরোবিতে চার যুগলসহ ১২ বহিরাগত আটক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে( বেরোবি) প্রক্টররিয়াল বডির অভিযানে মাদক সেবন ও অনৈতিক কর্মকান্ডে থাকার অভিযোগে ৪ যুগলসহ ১২ জন বহিরাগতকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। 

 

শনিবার (২ নভেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিযান চালায়। এতে পুলিশ ফাঁড়ি মাঠ, ভিসি মাঠ ও ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে চার যুগলসহ ১২ জন বহিরাগতকে আটক করে প্রক্টরিয়াল বডি ও পুলিশ সদস্যরা।

 

পরে তাদের সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বেরোবি প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান জানান, ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন কাজ করছে। রাতে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা অভিযান চালানোর সময় মাঠের অন্ধকার থেকে চার বহিরাগত যুগল ও মাদক সংশ্লিষ্টতায় কয়েকজন যুবককে আটক করা হয়।

 

প্রথমবারের মতো আটক হওয়ায় তাদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আগামীতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।