Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বেরোবিতে আন্তঃবিভাগ বিতর্কে বিজয়ী দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ

admin • 23 Feb 2023, 07:51 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বেরোবিতে আন্তঃবিভাগ বিতর্কে বিজয়ী দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আন্তঃবিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বুধবার (২২ ফেব্রুয়ারি, ২০২৩) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে চতুর্থ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে লোকপ্রশাসন বিভাগ বনাম দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

 

‘বিজ্ঞান শিক্ষা ব্যতীত মানবসমাজের গতিশীলতা অসম্ভব’- এ বিষয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার প্রদান করেন ।

 

বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগম কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান ও আরডিআরস বাংলাদেশের প্রতিনিধি আশাফা সেলিম।

 

অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কাজী নেওয়াজ মোস্তফার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক কুন্তলা চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম নুরুল্লাহ, বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম প্রমুখ।

 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ বলেছেন, একাডেমিক শিক্ষার বাইরে কো-কারিকুলাম এক্টিভিটিসের একটি অন্যতম অংশ হলো বিতর্ক চর্চা। বিতর্ক অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে জ্ঞান-ধারণা তৈরির পাশাপাশি উপস্থাপনা, চিন্তার প্রসার, ভাষাগত দিকসহ বিভিন্ন দক্ষতা অর্জন করতে পারে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের আয়োজনে চতুর্থ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

উপাচার্য আরো বলেন, যুক্তি চর্চা শিক্ষার্থীদের সামগ্রিক মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভ‍ূমিকা পালন করে। এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা আগামীতে অব্যাহত থাকবে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইতিবাচকভাবে আরো এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।