Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বেনাপোল সীমান্তে আড়াই কেজি স্বর্ণের বারসহ আটক ১

admin • 26 Sep 2024, 08:15 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বেনাপোল সীমান্তে আড়াই কেজি স্বর্ণের বারসহ আটক ১

বেনাপোল সীমান্ত এলাকা থেকে দুই কেজি ৩৫০ গ্রাম ওজনের ৫ পিস স্বর্ণের বারসহ কদম আলী (৩৫) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

 

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে বেনাপোল কাঁচাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বেনাপোল বাজার দিয়ে এক মোটরসাইকেল আরোহী বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে যাবে।

 

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে তার দেহ তল্লাশি করলে দুই কেজি ৩৫০ গ্রাম ওজনের ৫ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

 

তিনি আরও জানান, যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৩৮ লাখ টাকা। আটক ব্যক্তির নামে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।