Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বীর মুক্তিযোদ্ধা বাবাকে ৮ দিন তালাবদ্ধ করে রাখলেন মেয়েরা, অতঃপর...

admin • 28 Nov 2024, 10:13 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বীর মুক্তিযোদ্ধা বাবাকে ৮ দিন তালাবদ্ধ করে রাখলেন মেয়েরা, অতঃপর...

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় ৮ দিন ধরে বাবাকে কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে মেয়েদের বিরুদ্ধে। খবর পেয়ে নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় উপস্থিত ছিলেন।

   

বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন তালুকদার ওই এলাকার বাসিন্দা।

   

মোশাররফ হোসেন তালুকদার বলেন, আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমি আমার মেয়েদের অনুমতিতে বিবাহ করি। আমার স্ত্রীকে নিয়ে নলছিটিতে বাসা ভাড়া থাকি। গত ১৯ নভেম্বর আমাকে ধরে এনে মেয়ের বাড়িতে তালাবদ্ধ করে রেখেছে। জোর করে জায়গা জমি দলিল করিয়ে নিতে চেয়েছে। পরে আমার স্ত্রী জানতে পেরে ইউএনও স্যারকে জানায়। পরে তিনি এসে আমাকে উদ্ধার করেন।

     

এ বিষয়ে মোশাররফ হোসেনের মেয়ে, রেবা আক্তার, লাখি আক্তার বলেন, তিনি আমাদের জন্মদাতা বাবা, তিনি আমাদের সবকিছু থেকে বঞ্চিত করছেন। তাই তাকে আটকে রাখা হয়েছে। আমাদের সবকিছু দিতে হবে।

   

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, মোশাররফ হোসেন তালুকদারের স্ত্রীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই। ভুক্তভোগী নিজেই আমাদের লিখিত দিয়েছেন যে তাকে আটকে রেখেছিল। পরে তাকে উদ্ধার করা হয় এবং ওই মুক্তিযোদ্ধাকে বলা হয়েছে তার মেয়েরা যাতে বঞ্চিত না হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।