Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, যা লেখা আছে মেইলে

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, যা লেখা আছে মেইলে

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনে উত্তাপ ছড়িয়েছে। বাংলাদেশের বিশ্বমানের ক্রিকেটারের সঙ্গে এমন আচরণে অসন্তোষ প্রকাশ করেছে ক্রিকেটপ্রেমী ও সংশ্লিষ্টরা। এ প্রেক্ষাপটে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) নিজেদের অবস্থান জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ তুলে ধরে।

 

বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিসিবি আইসিসিকে ই–মেইল করলেও প্রথমে দু–তিন দিন কোনো জবাব পায়নি। তবে আজ  আইসিসির পক্ষ থেকে বিসিবিকে মেইলের জবাব দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিসিবির এক বোর্ড পরিচালক।

জানা গেছে, ফিরতি মেইলে আইসিসি বাংলাদেশের দলের নিরাপত্তা–সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে। সবকিছু ঠিক থাকলে আজই সেই মেইলের জবাব দেবে বিসিবি।

 

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের অনুরোধে ইতিবাচক সাড়া দেয়নি আইসিসি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আইসিসির ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের দলকে ঘিরে বর্তমানে কোনো নির্দিষ্ট বা কার্যকর নিরাপত্তা হুমকির তথ্য তাদের কাছে নেই।

 

এর আগে, ৪ জানুয়ারির জরুরি বোর্ডসভা শেষে বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে অনুরোধ জানায় খেলোয়াড়, দলীয় কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সব ম্যাচ যেন ভারতের বাইরে আয়োজন করা হয়। একই সঙ্গে এই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশে আইপিএল সম্প্রচারও নিষিদ্ধ করা হয়।

 

সব মিলিয়ে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্ক বর্তমানে উত্তপ্ত সময় পার করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।