Wednesday, 21 October 2026
শিরোনাম
ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে হরমুজে ৩ তেলবাহী জাহাজে আগুন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের মামলায় যুবক গ্রেপ্তার পর্যাপ্ত আয়োডিনযুক্ত লবণ পাচ্ছে না ২৪ শতাংশ পরিবার ঠাকুরগাঁওয়ে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালা ফের চালু হচ্ছে ডিভি লটারি, জেনে নিন আবেদনের সময় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
আর্ন্তজাতিক

বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকার শীর্ষে ফিনল্যান্ড

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকার শীর্ষে ফিনল্যান্ড

বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় আবারও প্রথম স্থানে ফিনল্যান্ড। টানা ৭ম বারের মতো এই খেতাব পেলো দেশটি। বুধবার (২০ মার্চ) এক প্রতিবেদনে ফ্রান্স ২৪ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার প্রকাশ করা হয় ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’। ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক’এর প্রকাশিত এই তালিকায় সুখী দেশগুলোর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক ও আইসল্যান্ড।

এদিকে, শীর্ষ ২০’এর তালিকা থেকে ছিটকে পড়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে অসুখী দেশ যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান। এরপরই রয়েছে লেবানন। জিডিপি, মাথাপিছু আয়, স্বাস্থ্য, স্বাভাবিক আয়ুর প্রত্যাশা, স্বাধীনতা, উদারতা, দুর্নীতি, সামাজিক সহযোগিতাসহ বেশ কিছু সূচককে মানদণ্ড ধরে তৈরি করা হয় এ তালিকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।