Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের উদ্যোগে শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের উদ্যোগে শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা

কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের উদ্যোগে শিশু-কিশোর চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিমে বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালটির নিজস্ব ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে ব্যতিক্রমী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সুরুজ আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক ও নাট্যকার লিটন আব্বাস।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী, পুলিশ পরিদর্শক আজিজুর রহমান, বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসতিয়াক আহমেদ আবির, কুমারখালী প্রেসক্লাবের সদস্য মিজানুর রহমান প্রমুখ।

 

প্রায় অর্ধশতাধিক শিশু-কিশোর আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহন করে। অংশগ্রহনকারী প্রতিযোগিতাদের মাঝে আগামী ২৬ডিসেম্বর শুক্রবার বিকেলে হাসপাতারটির নিজস্ব ভবনে পুরস্কার বিতরণ করা হবে। ব্যতিক্রমী এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল বেসরকারী সংবাদ মাধ্যম দ্যা মিরর অব বাংলাদেশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।