Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
জেলার খবর

বিশ্বনবী (সা.)-কে কটুক্তির প্রতিবাদে কুমারখালীতে বিক্ষোভ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিশ্বনবী (সা.)-কে কটুক্তির প্রতিবাদে কুমারখালীতে বিক্ষোভ

ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ বিশ্বনবী হযরত মুহাম্মদ ( সাঃ ) ও মা আয়েশা রাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে কুষ্টিয়ার কুমারখালীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর কুমারখালী উলামা পরিষদ ও তৌহিদ জনতার আয়োজনে পৌরসভার হলবাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মূল শহর প্রদক্ষিণ শেষে বাস স্ট্যান্ডে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উলামা পরিষদ কুমারখালী শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন মাজহারির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ হেফাজতে ইসলাম কুমারখালী শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু রায়হান মাহমুদি, মাওলানা আব্দুল মালেক, মাওলানা আব্দুল হালিম, মাওলানা আব্দুস সালাম বিন ইউসুফ, মুফতি সাইফুল্লা খালিদ, মাওলানা মিজানুর রহমান, হাফেজ খালিদ সাইফুল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।