Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

বিয়ে বাড়িতে জুতা লুকানো নিয়ে হামলা ভাঙচুর,ভাঙল বিয়ে

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
বিয়ে বাড়িতে জুতা লুকানো নিয়ে হামলা ভাঙচুর,ভাঙল বিয়ে

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ের অনুষ্ঠানে বরের জুতা লুকানোকে কেন্দ্র করে ভেঙে গেছে বিয়ে। বরপক্ষ কনেপক্ষের বাড়ি-ঘরে হামলা ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুলিয়াখালীর চরে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কনেপক্ষের লোকজন বলেন, গুলিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুল প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে গতকাল শুক্রবার বিয়ে করতে আসেন। এ সময় জুতা লুকানোকে কেন্দ্র করে বরপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বিয়ে না করেই কনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় এবং মোবাইল, টাকা-পয়সা লুট করে নিয়ে চলে যায়।

কনেপক্ষের আত্মীয় খাদিজা বেগম বলেন, ‘বরকে স্মার্টফোন ও দশ আনি সোনার চেন দিয়ে আমরা বরণ করে নেই। আমরা প্রায় ২০০ লোকের আয়োজন করেছি। এর মধ্যে পাঁচ মণ দুধের দই, এক লক্ষ টাকা দামের গরু এবং অনুষ্ঠানে দাওয়াতে আসা লোকজনের টাকা ওঠাসহ সবাইকে মেরে সব নিয়ে চলে যায় বর পক্ষের লোকজন।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।