Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

admin • 29 Apr 2026, 08:32 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়া ভেড়ামারায় বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে জনি ওরফে রাজিম (২৮) নামের যুবকের যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকার জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের দণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) এর বিচারক জয়নাল আবেদীন জনাকীর্ণ আদালতে পলাতক আসামীর অনুপস্থিতিতে এই রায় দেন।

 

দণ্ডপ্রাপ্ত হলেন- ভেড়ামারা উপজেলার ষোলদাগ গ্রামের বাসিন্দা বাদশা মিয়ার ছেলে জনি ওরফে রাজিম (২৮)।

মামলাসূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় ও দু’জনের মধ্যে গড়ে উঠা সম্পর্কের সূত্রে নিজেকে সেনা সদস্য পরিচয়দানকারী আসামি জনি ২০২২ সালের ১ জানুয়ারি রাতে একই উপজেলার বাসিন্দার তরুণীর বাড়িতে দেখা করে। এসময় বাদিনীর বাড়িতে বাবা মায়ের অনুপস্থিতির সুযোগে জনি তাকে ধর্ষণ করে। এরপর থেকে জনি ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনেকবার ধর্ষণ করেছে। একপর্যায়ে মেয়েটি অন্তসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হলে আসামি জনিকে বিয়ে করার জন্য চাপ দেয়া হয়।

 

এসময় আসামি জনি নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে প্রমোশন নিয়ে তার অফিসে ঘুষ দেওয়ার কথা বলে ৮ লাখ টাকা দাবি করে মেয়েটির পরিবারের কাছে। এতে একমাত্র কন্যার জীবনকে সুখী করার কথা ভেবে মেয়ের প্রবাসী পিতা আসামির দাবিকৃত টাকাও দেয়। এরপর থেকে আসামি জনি তার পরিবারের সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দেয় এবং গর্ভে তার সন্তান নয়, বাদিনীকে চরিত্রহীন হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা কর আসামি জনি। ইতোমধ্যে ২০২৩ সালের ২ মার্চ তারিখে আসামির ঔরষে ভুক্তভোগী মেয়ের গর্ভে সন্তান জন্মগ্রহন করে। এতে উপায় না পেয়ে ২০২৩ সালের ২২ জুন ভুক্তভোগী মেয়েটি কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নালিশী মামলা করেন।

 

মামলাটির তদন্ত শেষে ডিএনএ টেষ্টের মাধ্যমে প্রমাণিত হওয়ায় এজাহারনামীয় একমাত্র আসামির বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে ভেড়ামারা থানার উপপুলিশ পরিদর্শক মিন্টু মিয়া ২০২৩ সালের ৩১ অক্টোবর আদালতে চার্জশীট দাখিল করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌসুলি এ্যাড. আব্দুল মজিদ জানান, ভেড়ামারা থানার তরুণী ধর্ষণসহ প্রতারণার অভিযোগে আসামি জনি ওরফে রজিমের বিরুদ্ধে আনীত অভিযোগ সাক্ষ্য-শুনানি শেষে সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ এক লাখ টাকার জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সাজা খাটার আদেশ দেন।

উল্লেখ্য, আসামি জনি ২০২৩ সালের ১৫ জুলাই পুলিশের কাছে গ্রেফতার হয়ে কারাবাসে ছিলেন। পরবর্তীতের জামিনে বেরিয়ে অদ্যবদি পলাতক আছেন বলেও জানান এই রাষ্ট্রপক্ষের কৌসুলি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।