Wednesday, 21 October 2026
শিরোনাম
ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে হরমুজে ৩ তেলবাহী জাহাজে আগুন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের মামলায় যুবক গ্রেপ্তার পর্যাপ্ত আয়োডিনযুক্ত লবণ পাচ্ছে না ২৪ শতাংশ পরিবার ঠাকুরগাঁওয়ে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালা ফের চালু হচ্ছে ডিভি লটারি, জেনে নিন আবেদনের সময় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
আর্ন্তজাতিক

বিয়ের আসর থেকে ফটোগ্রাফারের সাথে বরের বোন উধাও

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বিয়ের আসর থেকে ফটোগ্রাফারের সাথে বরের বোন উধাও

বিয়ের আসর থেকে কারও হাত ধরে বেরিয়ে যাওয়া একমাত্র নাটক বা সিনেমার গল্পেই দেখা যায়। তবে এবার এমন ঘটনা বাস্তবে ঘটেছে ভারতের বিহারে। ভিডিওগ্রাফারের হাত ধরে নিরুদ্দেশ হয়েছে বরের বোন।

 

গত ৬ মার্চ বিহারের মুজফফরপুর জেলার চাঁদওয়ারাঘাট দামোদরপুর গ্রামে ঘটেছে এ ঘটনা। পারিশ্রমিকের বিনিময়ে ক্যামেরাম্যান যুবকের সঙ্গে চুক্তি হয়েছিল ওই পরিবারের। বেশ ভালোই কাজ করছিলেন ক্যামেরাপার্সন। তবে এরই মধ্যে বরের বোনের সাথে ঘনিষ্ঠতা হয় তার। এরপর ওই বিয়ের অনুষ্ঠান থেকেই পালিয়ে যায় দুজন।

 

এ ঘটনায় পুলিশের দারস্থ হয়েছে ওই তরুণীর পরিবার। তাদের খুঁজতে ওই ফটোগ্রাফারের বাড়িতেও গিয়েছিল ওই পরিবার। কিন্তু সেখানেও খোঁজ মেলেনি তাদের। পুলিশ জানিয়েছে, মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে তাদের খুঁজতে অভিযান চালানো হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।