Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

বিয়ের আয়োজনে বরথালায় আস্ত গরু দিলেন কনের বাবা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বিয়ের আয়োজনে বরথালায় আস্ত গরু দিলেন কনের বাবা

শনিবার নারায়ণগঞ্জের বন্দর বাজারের একটি কমিউনিটি সেন্টারে বিশেষ এ বিয়ের আয়োজন করা হয়। বিয়ের আয়োজনে বরথালায় ১০০ কেজি ওজনের আস্ত গরু দিয়ে আলোচনায় এসেছেন কনের বাবা মাহাবুব হাসান ডিউক।

 

মেয়ের বিয়েতে স্থানীয় মাহাবুব হাসান ডিউক কয়েক হাজার আত্মীয়-স্বজনকে দাওয়াত দেন। আস্ত গরুর বরথালার পাশাপাশি অতিথিদের পোলাও, কোর্মা, রেজেলা, মুরগির রোস্টসহ নানা মুখরোচক খাবারের আয়োজন করা হয়।

 

স্থানীয়রা জানায়, জেলার বিখ্যাত বাবুর্চি জামাল ২০ সহকারীকে নিয়ে দুইদিন ধরে বিয়েবাড়ির খাবার রান্না করেন। ১০০ কেজির আস্ত গরুর এ বিশেষ খাবার রান্না করে প্রশংসায় ভাসছেন তারা।

 

জামাল বাবুর্চি বলেন, নারায়ণগঞ্জের মধ্যে এটা আমার দ্বিতীয় কাজ। ১০০ কেজির গরু দিয়ে এটা করা হয়েছে। আমরা চেষ্টা করেছি সাধ্যমতো কাজটি করার জন্য।

 

কনের বাবা মাহাবুব হাসান ডিউক বলেন, বাবা বেঁচে থাকতে বলেছিলেন নাতনির বিয়েতে বরকে আস্ত গরুর থালা দিতে। তিনি গেছেন, কিন্তু আমি তার কথাটা মনে রেখেছি। আমার তিন মেয়ে। আল্লাহ জীবিত রাখলে অন্য দুজনের বিয়েতেও এরকম বরথালা দিবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।