Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
এক্সক্লসিভ

বিয়ের অনুষ্ঠানে বরকে অকটেন উপহার

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বিয়ের অনুষ্ঠানে বরকে অকটেন উপহার

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচে পুড়ছে সারাবিশ্বের জ্বালানিখাত। বাংলাদেশজুড়েও দেখা দিয়েছে জ্বালানি তেলের টানাপোড়েন। আর এই তেল সংকটের মধ্যেই দেখা মিললো এক অদ্ভূত ঘটনা। ঠাকুরগাঁওয়ের এক বিয়ের অনুষ্ঠানে বরকে উপহার হিসেবে দেওয়া হয়েছে অকটেন।

 

সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুরে ওই বিয়ের অনুষ্ঠানে বরের হাতে তুলে দেওয়া হয়েছে ৫ লিটার অকটেন। যা উপস্থিত অতিথিদের মধ্যে হাস্যরস ও কৌতূহলের জন্ম দেয়।

অতিথিরা বলছেন, এখনকার সময়ে জ্বালানি তেলই সবচেয়ে দামী ও প্রয়োজনীয় জিনিস। তাই এমন উপহার সত্যিই ব্যতিক্রমী। এটা যেমন মজার, তেমন বর্তমান পরিস্থিতির একটি প্রতিফলনও বটে। 

 

অকটেন উপহার দেওয়া জহিরুল ইসলাম বলেন, পেট্রোল-অকটেন পেতে ভোগান্তি চরমে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও জ্বালানি তেল মিলছে না। মানুষ দৈনন্দিন কাজ গুলো করতে পারছেন না। এমন সময়ে বর-কনে যাতে স্বস্তি আর স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারেন সেজন্য অকটেন উপহার দেওয়া হয়েছে।

উপহার পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বর রাতুল হাসান সাফি বলেন, এটা খুবই ব্যতিক্রমী উপহার। অকটেন হলেও এটি সংকটময় মুহূর্তে কাজে লাগবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।