Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সার্ভার হ্যাক, বিপুল পরিমাণ অর্থ দাবি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সার্ভার হ্যাক, বিপুল পরিমাণ অর্থ দাবি

গত পাঁচ দিন আগে হ্যাক হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ইমেইল সার্ভারটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার (১৭ মার্চ) বিমান বাংলাদেশের মেইল সার্ভার র‌্যানসমওয়্যারের মাধ্যমে হ্যাকিংয়ের শিকার হয়। র‌্যানসমওয়্যার হলো বিশেষ এক ধরনের ম্যালওয়ার, যা কম্পিউটার বা সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।

 

সার্ভারটি ফিরিয়ে দিতে বিপুল অর্থ দাবি করে ১০ দিন সময় বেধে দিয়েছে হ্যাকাররা। বিপুল পরিমাণ অর্থ না দেওয়া হলে হ্যাকাররা সব তথ্য ফাঁস করে দেওয়ারও হুমকি দিয়েছে।

 

এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। হ্যাকারদের আক্রমণের ফলে কোনো তথ্য ফাঁস হয়ে গেছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এখনো বিষয়গুলো সেভাবে জানা যায়নি।

 

জানা গেছে, সার্ভার হ্যাক হওয়ায় প্রতিষ্ঠানটির নিজেদের মেইল থেকে অভ্যন্তরীণ ও বৈদেশিক যোগাযোগগুলো বন্ধ রয়েছে। এ ঘটনায় ব্যাপক ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।