Wednesday, 21 October 2026
শিরোনাম
ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে হরমুজে ৩ তেলবাহী জাহাজে আগুন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের মামলায় যুবক গ্রেপ্তার পর্যাপ্ত আয়োডিনযুক্ত লবণ পাচ্ছে না ২৪ শতাংশ পরিবার ঠাকুরগাঁওয়ে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালা ফের চালু হচ্ছে ডিভি লটারি, জেনে নিন আবেদনের সময় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
আর্ন্তজাতিক

বিমান উড্ডয়নের সময় নারীর সন্তান প্রসব

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিমান উড্ডয়নের সময় নারীর সন্তান প্রসব

তুরস্কের সাবিহা গোকসেন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রান্সগামী বিমানে এক নারী সন্তান জন্ম দিয়েছেন। ফ্রান্সের মার্সেইতে যাওয়ার জন্য বিমানটি যখন উড্ডয়নের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল তখনই ঘটনাটি ঘটে।

 

নাটকীয় ঘটনার ফুটেজে দেখা গেছে, একটি নবজাতককে বিমান থেকে নামিয়ে নিয়ে যাওয়ার পর অন্য যাত্রীরা হতবাক হয়ে যান। খবর নিউইয়র্ক পোস্টের।

   

খবরে বলা হয়েছে, ক্রুরা যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিলেন তখন ফ্লাইটে থাকা ওই নারীর প্রসব ব্যথা উঠে। ক্রুরা দ্রুত শান্তভাবে পরিস্থিতি সামাল দেন। পরে বিমানবন্দরে জরুরি পরিষেবা এবং প্যারামেডিকদের সহায়তা করার জন্য ডাকা হয়।

   

ওই নারীকে তার আসন থেকে দূরে বিমানের অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখানে প্যারামেডিকরা তাকে প্রসব করতে সাহায্য করেন। গর্ভবতী যাত্রীর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। কিছুক্ষণ পর একজন নারী প্যারামেডিক নীল কাপড়ে মোড়ানো একটি শিশুকে নিয়ে উপস্থিত হন।

   

শিশুটি প্রিমেচিউর (সময়ের আগে জন্মগ্রহণ)। জন্মের পর তার কান্নার কোনো শব্দ পাওয়া যায়নি। পরে তাকে অ্যাম্বুলেন্সযোগে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।

 

বিমানে বা ফ্লাইটের সময় শিশু জন্মের ঘটনা এটাই প্রথম নয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।