Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিপ্লবী ওসমান হাদি এখন বাংলাদেশ

admin • 20 Dec 2025, 08:50 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিপ্লবী ওসমান হাদি এখন বাংলাদেশ
হাদি থেমে গেলেও---বিপ্লবী হাদির কণ্ঠস্বর; জোরালো প্রতিবাদ ; সাহসি উচ্চারণ, সত্য সংলাপ বাংলাদেশের হাতিয়ার হয়ে চিরজাগৃত থাকবে--হাদিই এখন বাংলাদেশ---বাংলাদেশের বারুদ; তাকে থামাবে কে? হাদিকে থামিয়ে দিলেও; বিপ্লবী হাদিকে রুখবে কে?
একজন বিপ্লবীকে থামিয়ে দেওয়ার শক্তি কারও নেই! থামবে না হাদির স্বপ্ন, লক্ষ্য ; উদ্দেশ্য--- হাদিই হবে এই জাতির আজাদি।
বীরের মৃত্যু নেই; বিপ্লবীর প্রস্থান হয় শুধু শরীরের; হাদিই এখন বাংলাদেশের শক্তি---ঐক্যবদ্ধ জাতির জোরালো শক্তি।
যে মাথা দিয়ে দেশ, মানুষের ইনসাফের জন্য লড়ে গেলেন; যে মাথা দিয়ে আধিপত্যবাদ রুখে দিতে বু্দ্ধিবৃত্তিক লড়াই চালিয়ে যেতেন--- সে এক তরুণ ক্ষণকালের জন্য এসেছিলেন এইদেশে প্রতিবাদের আগুনমুখ হয়ে; তাতেই নড়ে গিয়েছিল ঘাতক, খুনি, লুটেরা, দুর্নীতিবাজ, পাচারকারী মাফিয়াদের ভিত।
একটি মাথাকে গুলি করে বু্দ্ধিবৃত্তিক এই বিবেকবান বীরকে থামিয়ে দেওয়ার যে পাঁয়তারা পতিত, ফ্যাসিবাদ ও তাদের মদদদাতা আশ্রমের। এই পরিকল্পনা, কূটকৌশল কাজে আসবে বা; জেনে রাখ্ খুনি। খুনি তোদের রক্ষা নাই। বাংলাদেশে ঠাঁই নাই।
জেনে রেখো একজন শরীফ ওসমান হাদিকে থামিয়ে দিলেই বাংলাদেশ থেমে যাবে না; বরং এইদেশে আবারও জাগরণ উঠবে; আবারও গণজোয়ার উঠবে---তাকে রুখে দিতে পৃথিবীর কোন শক্তি নেই।
একজন তরুণ হাদি আজ আপামর বাংলাদেশের--- প্রতিটি দেশপ্রেমিক নাগরিকদের মননে, হৃদয়ে 'হাদি' নামক দেশরক্ষার হাতিয়ার হয়ে উঠবে। উঠেছেও আজ; চেয়ে দেখো সারাদেশ হাদি হয়ে গেছে।
হাদির মৃত্যুতে কেঁদেছে সারাদেশ; জেগেছে আবারও বাংলাদেশ। জেনে রাখ্ খুনি; রক্ষা নাই তোদের--- হাদির খুনি তোরা; যতো অপশক্তি তোদের ঠাঁই দিক--- এই বাংলায় গণমানুষের অন্তরে তোদের ঠাঁই নেই।
তোরা আজ আবর্জনার চেয়েও ময়লা; তোদের মরণ হবে আরো ভয়াবহ, হবে কঠিন নিঠুর। জেনে রাখ্ শয়তান; হাদিই এখন বাংলাদেশ, মুক্তির হাতিয়ার। হাদি হলো এই জাতির আজাদি; অয়োময় সময়ের এক প্রতিবাদী।
হাদিই ইনসাফ এ জাতির; হাদি এখন সবার--- হাদি বাংলার বিপ্লবী; হাদিই এখন জাতি-- হাদি হলো সকলের, হাদির স্বপ্ন এখন মানুষের। বিপ্লবী হাদি নিজের জীবন দিয়ে দেখিয়ে দিলো কী করে একলা একা থেকে একাকার হতে হয়।
কী করে সবার হয়ে দেশ হয়। জীবন দিয়ে দেখিয়ে দিলো; ভালোবাসলে, সততা থাকলে দেশ কেমন হয়। কাঁদিয়ে গেলো এই বিপ্লবী বীর শিখিয়ে গেলো কোটি মানুষকে কী করে এক হতে হয় একাকার হয়ে কী করে দেশ ভালোবাসতে হয়।
-লেখক, কলামিষ্ট, নাট্যকার
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।